প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে সাড়ে ৬ লাখ চাকরি, আবেদন করবেন যারা
চেকপোস্ট নিউজ, ||
দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে বড় কর্মসংস্থানের সুযোগের কথা জানিয়েছে ওয়াই-অ্যাক্সিস। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ক্লিন্ট খান বলেন, জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার শূন্যপদ রয়েছে। তাঁর হিসাবে, পুরো ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৩০ লাখ পদ পূরণের প্রয়োজন রয়েছে। দক্ষ কর্মীদের জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার একটি পথ হলো ‘অপরচুনিটি কার্ড’। জার্মান সরকারের তথ্য অনুযায়ী, এটি তৃতীয় দেশের নাগরিকদের সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত জার্মানিতে থেকে যোগ্য চাকরি খোঁজার সুযোগ দেয়। জার্মানিতে স্বীকৃত বিদেশি একাডেমিক বা ভোকেশনাল যোগ্যতা থাকা ব্যক্তিরা নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারেন। পয়েন্টভিত্তিক ব্যবস্থায় আবেদন করতে হলে স্বীকৃত যোগ্যতা, পর্যাপ্ত অর্থের সংস্থান এবং প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে হয়। যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষাজ্ঞানসহ বিভিন্ন বিষয় এতে বিবেচিত হয়। ২০২৬ সালের হিসাবে জীবনযাত্রার খরচ চালানোর জন্য প্রতি মাসে ন্যূনতম ১,০৯১ ইউরো অর্থের প্রমাণ দেখানোর নিয়ম রয়েছে।অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে চাকরি খোঁজার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করা যায়। যোগ্য পূর্ণকালীন চাকরি পেলে প্রয়োজনীয় শর্ত পূরণ করে সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিট বা অন্য আবাসন অনুমতিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।
এ ছাড়া যোগ্য চাকরি ও বেতনের শর্ত পূরণ করলে ইইউ ব্লু কার্ড নেওয়ার সুযোগ থাকতে পারে। জার্মান সরকারের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্লু কার্ডধারীরা ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন; জার্মান ভাষায় B1 দক্ষতা থাকলে সময়টি ২১ মাসে কমতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত