প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি-বন্যায় ৫৬ জনের মৃত্যু
চেকপোস্ট নিউজ, ||
ভারতের উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।রাজ্য সরকারের রিলিফ কমিশনারের কার্যালয় জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় এবার অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।কর্মকর্তাদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়।শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৭ দশমিক ৬ মিলিমিটার।উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যগুলোর একটি। সেখানে বর্ষা মৌসুমে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রঝড় ও বন্যার ঘটনা ঘটে।ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করেছে। বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তনশীলতার সঙ্গে এসব আবহাওয়াজনিত ঘটনার সম্পর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত