প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ভরি কত টাকা?
চেকপোস্ট নিউজ, ||
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম নিয়মিত পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।সবশেষ ১৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে ওই সময় নতুন দাম নির্ধারণ করা হয়।বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।এ ছাড়া
২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা প্রতি ভরি
স্বর্ণের সঙ্গে ভ্যাট ও মজুরিবাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।রুপার সর্বশেষ দামদেশের বাজারে প্রতি ভরি রুপার দামও নির্ধারিত রয়েছে
২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৮ টাকা
স্বর্ণ বা রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যোগ হওয়ায় চূড়ান্ত মূল্য কিছুটা বেশি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত