প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সদ্য যোগদানকৃত রেঞ্জ ডিআইজি সিলেট হবিগঞ্জ জেলায় বিশেষ কল্যাণ সভা এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ
ফয়সল আহমেদ পলাশ, , স্টাফ রির্পোটার:: ||
সিলেট রেঞ্জে সদ্য যোগদান করা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হবিগঞ্জ জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ রেঞ্জ ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে সশস্ত্র সালামি প্রদান করে।পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সার্বিক পুলিশিং বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।সভা শেষে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে সালামি প্রদান করে।পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সব থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং পুলিশের সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মতবিনিময় সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ (বানিয়াচং সার্কেল), সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান (মাধবপুর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, সব থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত