প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
বেড়ায় আলহেরা একাডেমিতে একাদশ শ্রেণির নবীনবরণ
আবুজর গিফারী, , পাবনা প্রতিনিধি:: ||
পাবনার বেড়া উপজেলার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের মিলনায়তনের ৪০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাকিমুল কবীর।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী (প্রাক্তন আলহেরিয়ান) মো. আব্দুর রাজ্জাক, যুগ্মপরিচালক (জেনারেল), বাংলাদেশ ব্যাংক; মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, কনস্যুলেট জেনারেল, চীন এবং মো. মাসুদ রানা, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি, কাশিনাথপুর।আলহেরা একাডেমির সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্ত্রাস ও অনিয়মমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শুভেচ্ছা জানানো হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত