প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভূরুঙ্গামারীতে কালজানী ফাউন্ডেশন ও পাবলিক লাইব্রেরির উদ্বোধন
মাহাবুর রহমান, , ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কালজানী ফাউন্ডেশন ও কালজানী পাবলিক লাইব্রেরি-এর শুভ উদ্বোধন উপলক্ষে ‘অঙ্কুরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধলডাঙ্গা বিএল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে পাঠাগার ও সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কালজানী ফাউন্ডেশন ও পাবলিক লাইব্রেরি কার্যকর ভূমিকা রাখবে।আয়োজকরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন ও প্রচেষ্টার মধ্য দিয়ে কালজানী ফাউন্ডেশন ও কালজানী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে।ভবিষ্যতে শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠান সফল করতে পরামর্শ, আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
‘অঙ্কুরণ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে কালজানী ফাউন্ডেশন ও কালজানী পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত