প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভূরুঙ্গামারীতে আবাসিক হোটেলে অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড
মাহাবুর রহমান, , ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি ও পরিদর্শন করেন।এ সময় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কারাদণ্ড প্রদান করেন।অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত