প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
পার্বতীপুরে স্বামীর সাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর সাবলের আঘাতে ফাল্গুনী রায় (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কনক রায়কে (২৭) আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাল্গুনী রায় বদরগঞ্জ উপজেলার কিসমত ঘাটাবিল কাসানিপাড়ার নবকান্ত রায়ের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর বাবুপাড়া গ্রামের জগো রায়ের ছেলে কনক রায়ের সঙ্গে স্ত্রী ফাল্গুনী রায়ের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় মনসা মন্দিরের সামনে দুজন কাজ করছিলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কনক রায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা সাবল দিয়ে ফাল্গুনীর মাথায় একাধিকবার আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।গুরুতর আহত অবস্থায় ফাল্গুনীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবারের দাবি, ফাল্গুনী রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কনক রায়কে আটক করেছে। লাশের সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত