প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
২৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র পদে সুপারিশপ্রাপ্তরা
চেকপোস্ট নিউজ, ||
প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে বলা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীও জানান, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা ১ অক্টোবর চাকরিতে যোগদান করবেন। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন নিয়োগপ্রাপ্তরা।চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।এরপর গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্টসহ প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়।তবে এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে তাদের নিয়োগ ও যোগদান প্রক্রিয়া আটকে ছিল। দ্রুত যোগদানের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেন চাকরিপ্রার্থীরা।
অবশেষে ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর যোগদানের সিদ্ধান্তে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে ১৪ হাজার ৩৮৪ প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তের।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত