প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
দিরাই উপজেলা জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন
মোঃ শরীফ উদ্দিন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার অধীনে দিরাই উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে ফুয়াদ হাসান মাহিকে আহ্বায়ক এবং মহসিন আহমদকে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহাদুল ইসলাম রাহাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. বাবরুল ইসলাম, মুখ্য সংগঠক মো. আফাজ উদ্দিন এবং সংগঠক নাজিম উদ্দিন।জেলা কমিটি সূত্রে জানা গেছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল কমিটি গঠন করে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন. ডি. উছমান গনি, সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল এবং মুখ্য সংগঠক বায়েজিদ আহমেদের যৌথ স্বাক্ষর ও সুপারিশক্রমে কমিটিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটি গঠনের খবরে দিরাই উপজেলার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে দিরাই উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত