প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুরে রাতভর বারবার বিদ্যুৎ বিভ্রাট, গরমে ঘুমাতে পারেনি সাধারণ মানুষ
শরীফ উদ্দিন, প্রতিবেদক:: ||
হবিগঞ্জের মাধবপুরে গত রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাতের মধ্যে প্রায় ৫–৬ বার বিদ্যুৎ চলে যায়, ফলে প্রচণ্ড গরমে অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেননি।স্থানীয়রা জানান, দিনের তুলনায় রাতে বিদ্যুতের চাহিদা কম থাকার কথা থাকলেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে পরিবারগুলোকে বেশি সমস্যায় পড়তে হয়েছে।বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গরম বেড়ে যায়। অনেকেই বাধ্য হয়ে বাইরে বা খোলা জায়গায় অবস্থান করেন। আবার বিদ্যুৎ আসার পর কিছুক্ষণ যেতে না যেতেই পুনরায় চলে যাওয়ায় স্বস্তি মেলেনি।স্থানীয়দের প্রশ্ন, প্রচণ্ড গরমের মধ্যে রাতভর এভাবে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণ কী? বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত