প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের সৌহার্দ্যে দিরাইয়ে একসঙ্গে শিশির মনির ও মর্নিং টিম
দিরাই প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই মর্নিং ফুটবল টিমের সাথে প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ৬টায় দিরাই মিনি স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলের খেলোয়াড়রাই দিরাই মর্নিং ফুটবল টিমের জার্সি পরিধান করে অংশ নেন। টানটান উত্তেজনাকর এই প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়, ম্যাচ শেষে দিরাই মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে প্রধান অতিথি শিশির মনিরের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে দিরাই মর্নিং ফুটবল টিমের সভাপতি আশিষ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিমের সিনিয়র সদস্য প্রণয় দেবনাথ, সাংবাদিক পাবেল হাসান ও আব্দুল্লাহ রাজী।এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবায়াদুল হকসহ দিরাই মর্নিং ফুটবল টিমের অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ। খেলা শেষে অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত