প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে অভিযান চালিয়ে বকশিগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ
মোঃ মাকসুদুর রহমান শাকিল, , জামালপুর প্রতিনিধি:: ||
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি ভ্যানগাড়িতে করে বকশীগঞ্জ থেকে ২৩ বস্তা ডিএপি সার ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে। খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সারগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত