প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের পর বজ্রবৃষ্টির শঙ্কা, যেসব জেলায় সতর্কতা
চেকপোস্ট নিউজ, ||
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকাগুলোতে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।বিশেষ করে ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জে বজ্রবৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা ও নড়াইল এবং রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।এ ছাড়া বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম, সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং রংপুর বিভাগের রংপুর ও নীলফামারী জেলাও তালিকায় রয়েছে। তবে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বিকেল ৫টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে ওই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, কিছু এলাকায় অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত