প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
তাহিরপুরে বালুবাহী নৌকায় বজ্রপাত, যুবকের মর্মান্তিক মৃত্যু
মোঃ শরীফ উদ্দিন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিপু মিয়া বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি একটি বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের চাচা এমজি সম্রাট বলেন, “একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত