প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভূরুঙ্গামারীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত
মাহাবুর রহমান,, ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই খেলার মাঠে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।কাবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শন করেন। একে অপরকে টেক্কা দিয়ে পয়েন্ট সংগ্রহের লড়াইয়ে পুরো মাঠজুড়ে ছিল উত্তেজনা। খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকরা আরও বলেন, কাবাডিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত