প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
তৃণমূলে ভিডিও প্রচারের পর ১২০ বছরের সেই সাজিমন বেগমের পাশে ‘পারি ফাউন্ডেশন’
মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম. প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃণমূল পেজে প্রকাশিত মানবিক ভিডিও প্রচারের পর ১২০ বছর বয়সী অসহায় সাজিমন বেগমের পাশে দাঁড়িয়েছে ‘পারি ফাউন্ডেশন’।নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত পাড়া গ্রামের বাসিন্দা সাজিমন বেগম। স্বামী ও এক সন্তানকে হারিয়ে বর্তমানে বিধবা মেয়ের আশ্রয়ে জীবনের শেষ সময় কাটছে তার।বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধার ঠিকমতো খাবার ও চিকিৎসার ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছিল। যে ঘরে তিনি থাকেন, সেখানেও নেই বিদ্যুৎ সংযোগ। এ নিয়ে তৃণমূলে প্রকাশিত ভিডিওতে তার অসহায়ত্বের চিত্র তুলে ধরা হয়।ভিডিওটি নজরে আসার পর সাজিমন বেগমের খোঁজ নেয় ‘পারি ফাউন্ডেশন’। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।সহায়তা পেয়ে সাজিমন বেগম ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এমন মানবিক উদ্যোগে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত