প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
চেকপোস্ট নিউজ, ||
ঢাকার দুই সিটি করপোরেশনে (উত্তর ও দক্ষিণ) মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।সভায় দুই সিটি করপোরেশনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই ও ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক তৎপরতার বিষয়ে নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত