প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘সেপারেশন’-এ পরী মণি, সঙ্গে নিরব
চেকপোস্ট নিউজ, ||
সেপারেশন’-এ পরী মণি, সঙ্গে ইমতিয়াজ বর্ষণ ও নিরবগিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। নির্মাতার সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এ কাজ করেছেন তিনি।নতুন এই ফিকশনে পরী মণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকেও।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন পরী মণি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে গল্প কিংবা চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।ফলে ‘সেপারেশন’-এ পরী মণির চরিত্র কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিম ও পরী মণির আগের কাজের কারণে নতুন এই ফিকশন ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত