প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সবুজ চা-বাগানে ১০ বছর পর মিলন: এক ফ্রেমে দুই ব্যবস্থাপক, তেলিয়াপাড়ায় স্মৃতির পাতায় ফিরে দেখা
নিজস্ব প্রতিবেদক:: ||
সবুজে ঘেরা চা-বাগান, ঐতিহ্যের সাক্ষী পুরোনো বাংলো আর প্রিয় মানুষদের সান্নিধ্যে তেলিয়াপাড়ায় সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘ ১০ বছর পর একই ফ্রেমে দেখা মিলল চা শিল্পের দুই পরিচিত মুখের। জেএমএস ফিনলে টি কোম্পানির সাবেক ব্যবস্থাপক মোস্তাক মাহমুদ এবং তেলিয়াপাড়া চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনের এই পুনর্মিলন পরিণত হয় এক স্মৃতিময় আড্ডায়।চা-বাগানের কর্মজীবনে পাশাপাশি পথচলার নানা স্মৃতি, পুরোনো দিনের অভিজ্ঞতা এবং পেশাগত জীবনের নানা গল্প নিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে তাদের আলাপচারিতা। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীর সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। হাসি-আনন্দ আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে তেলিয়াপাড়ার ঐতিহ্যবাহী পরিবেশ।চা শিল্পের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই দুই অভিজ্ঞ ব্যক্তিত্বের পুনর্মিলন যেন আবারও মনে করিয়ে দিল সময় যতই পেরিয়ে যাক, আন্তরিক সম্পর্ক ও হৃদয়ের বন্ধন কখনো পুরোনো হয় না।তেলিয়াপাড়া চা বাগানের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. এহসানুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং স্মৃতিচারণে পুরো আয়োজনটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য। চা-বাগানের সবুজ প্রকৃতির মাঝে অনুষ্ঠিত এই মিলনমেলা উপস্থিত সবার কাছে হয়ে থাকবে একটি বিশেষ স্মৃতি হিসেবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত