প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরা সীমান্তে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
এম ইদ্রিস আলী, , সাতক্ষীরা প্রতিনিধি:: ||
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বিজিবি জানিয়েছে, তাদের তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে ওই চেষ্টা প্রতিহত করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা গেছে, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে কালিন্দী নদীর মধ্যস্থ চরের ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।বিজিবির দাবি, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে ওই এলাকায় আসে। তাদের সঙ্গে অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি ছিলেন।বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বলে জানায় বিজিবি।পরে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত