প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ৭৬টি ভারতীয় শাড়ি জব্দ
মো: মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা ভারতের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত