প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ, গোপালগঞ্জে অস্ত্র-নগদসহ যুবক গ্রেপ্তার
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের মুকসুদপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আলামিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ছোরা (চাইনিজ কুড়াল) ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।এ ছাড়া তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তিনটি আইফোন ও সাতটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি ও ১১টি মানিব্যাগ জব্দ করা হয়।অভিযানে বিভিন্ন দেশের মুদ্রার ৭৭টি নোট এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশ জানায়, আলামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া মালামালের উৎস এবং চুরি-ছিনতাইয়ের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত