প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-পাজেরোসহ ৩ জন গ্রেপ্তার
মো: নাছির আহমেদ,, শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন-শ্রীমঙ্গল থানার খোশবাস গ্রামের ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া থানার পশ্চিম বিলেরপাড় এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল থানার শংকরসেনা (শিববাড়ী) এলাকার আবদুল করিমের ছেলে আলী হোসেন (৩৯)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিটিআরআই সড়কে অভিযান পরিচালনা করেন।এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়েছে।পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত