প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
গোলাম কিবরিয়া পলাশ,, রাজশাহী প্রতিনিধি:: ||
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় ইমরুল কায়েস হৃদয়কে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমরুল কায়েসের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত