প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ধামইরহাটে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ জিহান বাবু, , ধামইরহাট প্রতিনিধি:: ||
নওগাঁর ধামইরহাটে নিজ বসতঘর থেকে সুমাইয়া আক্তার মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পূর্বচাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া আক্তার মনি ওই এলাকার আবু হাসানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্বামী পার্শ্ববর্তী পাঁচবিবি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বসতঘরের ভেতর সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত