প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুরে বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি সাংবাদিক এস এম শামীম আহমেদ
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস এম শামীম আহমেদ।সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।সাংবাদিক এস এম শামীম আহমেদ জাতীয় দৈনিক পল্লী বাংলা-এর স্টাফ রিপোর্টার এবং হবিগঞ্জ দর্পণ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এসএমসি’র সভাপতি নির্বাচিত হওয়ার পর সাংবাদিক এস এম শামীম আহমেদ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।নবনির্বাচিত সভাপতি এস এম শামীম আহমেদ বলেন, “আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কমিটির সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করব, ইনশাআল্লাহ।”সভায় কমিটির অন্যান্য সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নতুন কমিটির নেতৃত্বে বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত