প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জের বানিয়াচং জলজ পরিবেশ রক্ষা ও মৎস আহরনে ভিডিপির উদ্যোগে গড়ের খাল পরিষ্কার
ইলিয়াস আলী মাসুক,, ষ্টাফ রির্পোটার:: ||
জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি চলাচল স্বাভাবিক রাখা এবং মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে গড়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আনসার-ভিডিপি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ২ নম্বর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বানিয়াচং উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটির নেতৃত্বে ইউনিয়ন দলনেত্রী মোছা. রুহেনা চৌধুরীসহ ১৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় পরিত্যক্ত গড়ের খাল পরিষ্কার করেন।অভিযানে খাল থেকে বিভিন্ন ধরনের ময়লা-বর্জ্য ও পানি চলাচলে বাধা সৃষ্টি করা জলজ প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে খালের পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নয়ন এবং মাছের প্রজনন ও উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।স্বেচ্ছাশ্রমে সামাজিক ও পরিবেশবান্ধব এ উদ্যোগের জন্য ভিডিপি সদস্যদের প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজে ভিডিপি সদস্যদের অংশগ্রহণকে সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটি বলেন, দেশ ও জাতির উন্নয়নে আনসার-ভিডিপির সামর্থ্য অনুযায়ী এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত