প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
মোঃ ইনজামামুল হক (নাঈম),, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: ||
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোজাম্মেল হাসান শিমুলের নেতৃত্বে কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিক রায় তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান রিপন, সদস্য সৈয়দ তানভীর আহমেদ জুয়েল ও শিউলি আক্তার, পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, ছাত্রনেতা মো. দুলাল মিয়া এবং কলেজের সাবেক সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শোভন।এ ছাড়া কলেজ ছাত্রদলের সহসভাপতি রুবেল মিয়া, শিহাব, রুমান ও রাফি, সাংগঠনিক সম্পাদক তানিম মিয়াসহ জিসান, সুয়েব, অনিক, রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সুন্দর ও শিক্ষাবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত