প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫৯ বিজিবির পৃথক অভিযানে সিরাপ-টায়ারসহ মালামাল জব্দ
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে।বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার ও সোনাপুর এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বারিক বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।পরে ভোর সাড়ে ৫টার দিকে একই আভিযানিক দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করা হয়।বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য, বাইসাইকেল ও টায়ারের মোট সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা। উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং রাজস্ব ফাঁকি দিয়ে আনা সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত