প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
দুদকের অভিযোগের সঙ্গে খবরের মিল নেই: আসিফ
চেকপোস্ট নিউজ, ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, তাকে ও আরও তিনজনকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের কোনো মিল নেই।বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।আসিফ মাহমুদ বলেন, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে দুদক তাকে ও আরও তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এমন খবর প্রকাশিত হতে দেখেছেন। তবে এসব প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি।তিনি বলেন, এ বিষয়ে অনেকেই তার মতামত জানতে চেয়েছেন। কিন্তু তিনি অপেক্ষা করছিলেন দুদকের পক্ষ থেকে নির্দিষ্ট তথ্য প্রকাশের জন্য।আসিফ মাহমুদ জানান, বিকেলে দুদকের সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র বক্তব্য দেন। একই সময়ে তাদের কাছেও নির্দিষ্ট অভিযোগের কাগজ আসে।তার দাবি, অভিযোগের কাগজ হাতে পাওয়ার পর তিনি দেখতে পান, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে দুদকের প্রকৃত অভিযোগের বিষয়বস্তুর কোনো মিল নেই।বিষয়টি নিয়ে তার বক্তব্যের বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।বিস্তারিত আসছে...
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত