প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই বাংলাদেশির ‘ওয়াইজারগেটস’-এ ৩০ মিলিয়ন ডলার মূল্যায়নে বিনিয়োগ
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশের দুই উদ্যোক্তার হাত ধরে দুবাইয়ে গড়ে ওঠা ফিনটেক প্রতিষ্ঠান ‘ওয়াইজারগেটস’ (WiserGates) আন্তর্জাতিক বিনিয়োগ পেয়েছে। ৩০ মিলিয়ন ডলার মূল্যায়নে প্রি-সিড রাউন্ডে বিনিয়োগ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ওয়াইজারগেটস জানায়, টোকিওভিত্তিক নিউভিশন জাপান কো লিমিটেড এবং লন্ডনভিত্তিক ওয়ান সিএস হোল্ডিংস লিমিটেড প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে।দুই বাংলাদেশি উদ্যোক্তার উদ্যোগমোহাম্মদ রেফায়েত চৌধুরী ও মো. নাজিবুর রহমান প্রতিষ্ঠিত ওয়াইজারগেটস দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টারে (ডিআইএফসি) নিবন্ধিত।প্রতিষ্ঠানটির প্রধান প্ল্যাটফর্ম ‘ন্যানো অ্যাসেটস’। এর মাধ্যমে ভবিষ্যতে সাধারণ মানুষ যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লাভজনক ছোট ব্যবসায়—যেমন রেস্তোরাঁ, লন্ড্রি, জিম, মুদি দোকান ও কৃষি খামারে—আংশিক বা টোকেনাইজড শেয়ার কেনার সুযোগ পাবেন।উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে সেবাটি পুরোপুরি চালু হতে পারে।সাধারণ মানুষকে বিনিয়োগে যুক্ত করার লক্ষ্যওয়াইজারগেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেফায়েত চৌধুরী বলেন, আর্থিক বিনিয়োগের সক্ষমতা মানুষের জন্য বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার হওয়া উচিত।তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির লক্ষ্য সাধারণ মানুষকে অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগের কৌশল সম্পর্কে সচেতন করা এবং তাদের নিজস্ব সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি করা।পাঁচ বছরে ২ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগউদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠার পর গত পাঁচ বছরে ওয়াইজারগেটস ১০টিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ ২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।এই অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশেও চালুর পরিকল্পনাবাংলাদেশে ক্রাউডফান্ডিং ও ডিজিটাল শেয়ারের উপযোগী নীতিমালা তৈরি হলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ওয়াইজারগেটসের সেবা বাংলাদেশে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এর অন্যতম লক্ষ্য প্রবাসীদের জন্য ‘ন্যানো এফডিআই’ বা ছোট আকারের সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুযোগ তৈরি করা।উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্র ১০ শতাংশ উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করা গেলে বাংলাদেশে বছরে প্রায় ২ থেকে ৩ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত