প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
জিআর পরোয়ানায় গ্রেপ্তার ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বহিষ্কার
মো নাজিম আলী, , রাঙামাটি প্রতিনিধি:: ||
রাঙামাটিতে জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক পদ ও সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৫) হাসপাতাল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।রাঙামাটি জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামি আরিফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে, আরিফুল ইসলামের গ্রেপ্তারের খবর জানাজানি হওয়ার পর রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাছিমুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আরিফুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে রাঙামাটি জেলা ছাত্রদলের সব কার্যক্রম থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত