প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
দাখিল-আলিম ২০২৭ পরীক্ষা নিয়ে মাদ্রাসায় জরুরি নির্দেশনা
চেকপোস্ট নিউজ, ||
২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের লক্ষ্যে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাখিল ও আলিম-২০২৭ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের eTIF তথ্য সংশোধন করতে হবে।এ জন্য যেসব শিক্ষক অবসর নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, বোর্ডের কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন—তাদের নাম eTIF থেকে বাদ দিতে বলা হয়েছে।বোর্ড জানিয়েছে, eTIF তথ্য সংশোধন না করা হলে উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুত প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ডের পক্ষ থেকে eTIF সংশোধনের কোনো সুযোগ নেই। ফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সুপারদেরই নির্ধারিত নিয়মে তথ্য সংশোধন করতে হবে।এ ছাড়া যেসব শিক্ষক এখনো eTIF-এ অন্তর্ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।সুষ্ঠু ও নির্ভুলভাবে দাখিল-আলিম ২০২৭ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত