প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
মো: নাছির আহমেদ, , শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা গৌরবের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গলে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডের পশ্চিম গলিতে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কার্যালয়ে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দৈনিক ঐশী বাংলা পাঠক ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে। সার্বিক সৌজন্যে ছিলেন সাংবাদিক শাহ্ এ এম এস জামান ইয়ামেনী।অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি বঙ্গকবি মো. লুৎফুর রহমান, দৈনিক সংবাদ ও দৈনিক যুগভেলা পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি অসীম পাল শ্যাম, দৈনিক চেকপোস্টের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মো. নাছির আহমেদ, দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক ঐশী বাংলার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শাহ্ এ এম এস জামান ইয়ামেনী এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদ মিয়াসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও পাঠক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা দৈনিক ঐশী বাংলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও পাঠকপ্রিয়তা কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।আলোচনা সভা শেষে দৈনিক ঐশী বাংলার সমৃদ্ধি ও পাঠকপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত