প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন
মোঃ রবিউল হোসেন খান, , ষ্টাফ রিপোর্টার:: ||
বর্তমানে শিক্ষায় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী জানান, জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উৎসাহ দিতে এক হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়াতে সাইকেল দেওয়ার পরিকল্পনাও রয়েছে।তিনি বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান নিয়ে কথাশিক্ষক নিয়োগে বিলম্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি জটিলতায় আটকে আছে। দ্রুত এসব জটিলতা দূর করে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে।বিশ্ববিদ্যালয়ের বিভাগ কাঠামো নিয়েও মত দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালুর পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর যৌক্তিকতা পর্যালোচনা করা প্রয়োজন।তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স চালু করা জরুরি। একই সঙ্গে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দীর্ঘদিন আটকে থাকার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের সুফল নিশ্চিতের আহ্বানড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়। তাই শুধু অবকাঠামো নির্মাণ নয়, এই বিনিয়োগের যথাযথ ফল নিশ্চিত করতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীরা কোথায় কর্মরত আছেন এবং কর্মজীবনে তাদের অবস্থান কী—এসব তথ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংরক্ষণ করা জরুরি।আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা, মেধা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার আহ্বান জানান তিনি।কুয়েটের অনুষ্ঠানে অতিথিরাকুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ মাছুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।এ ছাড়া বক্তব্য রাখেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত