প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
ফিনল্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
চেকপোস্ট নিউজ, ||
ফিনল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার দেশটির মার্টিনলাক্সোর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।একই সঙ্গে তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি আওয়ামী লীগের উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, দেশে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল গাজী, মো. রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম বালিসাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত