প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে সেমিনার
মোঃ রবিউল হোসেন খান, , স্টাফ রিপোর্টার:: ||
দেশে অনলাইন জুয়া, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন।সোমবার (৩১ আগস্ট) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে “দেশে অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহসহ বিভিন্ন প্রতিরোধকল্পে করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।বিভাগীয় কমিশনার বলেন, অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব সমস্যা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা। তবে কোনো ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের পক্ষে এসব প্রতিরোধ করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে এসব ব্যাধি নির্মূল করা সম্ভব।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তিনি জানান, সরকার অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ প্রণয়ন করেছে। এ আইনে অনলাইন বা দূরবর্তী জুয়া ও বেটিং পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ থেকে ৭ বছর কারাদণ্ড এবং অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।তিনি অনলাইন জুয়া প্রতিরোধে প্রযুক্তিগত বিভিন্ন বিষয় ও করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন।খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ এবং অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ।বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদ এবং নড়াইলের জেলা প্রশাসক ড. মো. আব্দুস সালাম।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত