প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
গুগল ম্যাপে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’
চেকপোস্ট নিউজ, ||
কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে ‘লেক আমেরিকা’ দেখানো হচ্ছে। তবে কানাডার ব্যবহারকারীরা আগের মতোই জলাশয়টির নাম ‘লেক অন্টারিও’ দেখতে পাবেন।ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা চলার মধ্যেই গুগল ম্যাপে এই পরিবর্তন আনা হয়েছে।গুগল জানিয়েছে, সরকারি নথিতে কোনো ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করা হলে তারা ম্যাপেও সেই পরিবর্তন প্রতিফলিত করে। ফলে যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ ব্যবহারকারীরা এখন ‘লেক আমেরিকা’ নামটি দেখতে পাচ্ছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করা হয়েছে।তবে কানাডায় নামটি ‘লেক অন্টারিও’-ই থাকছে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে থাকা ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘লেক অন্টারিও (লেক আমেরিকা)’—দুই নামই দেখানো হবে।যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নাম নির্ধারণকারী সংস্থা জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম (GNIS)-এর মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর গুগল ম্যাপে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশের পর মার্কিন সরকারি সংস্থাগুলোকে সরকারি নথি ও তথ্যভান্ডারে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল।কানাডার আপত্তিনাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড। শনিবার ‘লেক অন্টারিও’ লেখা নতুন একটি সাইন উন্মোচন করে ঐতিহাসিক নামটির প্রতি সমর্থন জানান তিনি।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, ‘অন্টারিও’ নামটির ঐতিহাসিক শিকড় উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ওয়েন্ডাটদের সঙ্গে সম্পর্কিত।এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপেও নামটি পরিবর্তন করা হয়।বাণিজ্যযুদ্ধের উত্তেজনাও বাড়ছেলেকের নাম নিয়ে নতুন বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে কানাডা।এর আগে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ২২ আগস্ট কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
ফলে ভৌগোলিক নাম পরিবর্তনকে ঘিরে বিতর্কের পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কও নতুন করে চাপের মুখে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত