প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
ফের প্রেমে মালাইকা, প্রেমিক ১৯ বছরের ছোট!
চেকপোস্ট নিউজ, ||
বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। বিশেষ করে তার প্রেম ও সম্পর্কের খবর প্রায়ই উঠে আসে আলোচনায়। এবার বয়সে ১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।গত ২৯ আগস্ট মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে নৈশভোজ শেষে মালাইকা ও হর্ষকে একসঙ্গে বের হতে দেখা যায়। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।তবে মালাইকা ও হর্ষকে নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত বছর একটি কনসার্টে হর্ষের সঙ্গে মালাইকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তী সময়ে ইতালির রোমে তাদের একসঙ্গে ঘোরার খবরও সামনে আসে। পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন পার্টিতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে বলে জানা যায়।এর আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মালাইকা। বয়সে অর্জুনও তার চেয়ে ১২ বছরের ছোট। দীর্ঘদিনের প্রেম ও লিভ-ইন সম্পর্কের পরও শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। একসময় ভেঙে যায় সেই সম্পর্ক।এরও আগে ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। সাবেক এই দম্পতির একমাত্র সন্তান আরহান খান।
এদিকে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই। ফলে তাদের সম্পর্ক সত্যিই প্রেমে গড়িয়েছে কি না, তা নিয়ে আপাতত জল্পনাই চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত