প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান। রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী তিনি পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন।পরিদর্শনের শুরুতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অ্যাডিশনাল ডিআইজি মো. সিদ্দিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে আনুষ্ঠানিক সালামি প্রদান করে।পুলিশি কার্যক্রম ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনাপরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কার্যক্রমের অগ্রগতি এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।পুলিশকে শৃঙ্খলা ও মানবিকতার নির্দেশপুলিশ সদস্যদের উদ্দেশে মো. সিদ্দিকুর রহমান বলেন, দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে নিষ্ঠা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।দিনের বিভিন্ন সময়ে তিনি সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানার কার্যক্রম পরিদর্শন করেন। এসব স্থাপনার সার্বিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন ও পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কেও তিনি খোঁজখবর নেন।উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাপরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার।
এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত