প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৩৩ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার টাকা
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী ও মামলার দ্বিতীয় আসামি মো. মিনাউর রহমান (৪১) কৌশলে পালিয়ে যান।শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জয়নগর বটতলাহাটে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার নারী মোসা. শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬)। তিনি জয়নগর বটতলাহাট এলাকার মো. মিনাউর রহমানের স্ত্রী। পলাতক মিনাউর রহমান একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।ডিএনসি কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে শামীম আরা মোস্তাফি হ্যাপিকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত