প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
১৮ ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ, নাসিরনগরবাসীর ক্ষোভ ফেসবুকে
মোঃ শরীফ উদ্দিন,, নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১৮ ঘণ্টা পর মাত্র ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা।ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ। একই সঙ্গে বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, ১৮ ঘণ্টা পর ১০ মিনিট! বিদ্যুতের যন্ত্রণা সহ্য করার মতো নাসিরনগরবাসীর মতো এত ধৈর্যশীল আর কেউ আছে বলে মনে হয় না।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার পর অল্প সময়ের জন্য বিদ্যুৎ আসায় দুর্ভোগ আরও বাড়ছে। এতে একদিকে যেমন গরমে স্বস্তি মিলছে না, অন্যদিকে বিদ্যুৎনির্ভর কাজও স্বাভাবিকভাবে করা যাচ্ছে না।ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে নাসিরনগরের মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত