প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ভোলাহাটে গভীর রাতে বরেন্দ্রর ডিপের ৩টি ট্রান্সফরমার চুরি, আতঙ্কে কৃষকেরা
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গভীর রাতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি সেচ পাম্পের তিনটি মূল্যবান ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে ফসল ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর মৌজার শালুকতলা বিলে অবস্থিত বরেন্দ্র সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (আরআইআইপি) আওতাধীন সেচ পাম্পে এ চুরির ঘটনা ঘটে।স্থানীয় কৃষকরা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার নামিয়ে ভেতরের মূল্যবান তামার তার ও যন্ত্রাংশ খুলে নেয়। পরে ট্রান্সফরমারের খালি বক্সগুলো ডিপ থেকে কিছু দূরে বিলের ফাঁকা জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।বৃহস্পতিবার সকালে কৃষকেরা জমিতে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমারের কভার পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি জানতে পারেন।কৃষকদের দাবি, তিনটি ট্রান্সফরমার একসঙ্গে চুরি হওয়ায় ওই সেচ পাম্পের আওতাধীন জমিতে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে চলতি মৌসুমের ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।এদিকে এলাকায় একের পর এক সেচ সরঞ্জাম ও বিদ্যুৎ যন্ত্রাংশ চুরির ঘটনায় অন্যান্য ডিপের চালক ও কৃষকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষকেরা দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত