প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিকম্প-বন্যা, নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম
চেকপোস্ট নিউজ, ||
নেপালে ভূমিকম্প, ভূমিধস ও আকস্মিক বন্যার মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার অভিনীত সিনেমা ‘শিকার’-এর পুরো টিম।বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেরা নিরাপদে থাকার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি জানান, নেপালে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, আত্মীয়স্বজন ও কাছের মানুষ ফোন এবং বার্তার মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন।সবার ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।অভিনেত্রী আরও জানান, তারা দেশে ফেরার অপেক্ষায় আছেন। ভক্তদের আশ্বস্ত করে নিজের ও টিমের জন্য দোয়া চেয়েছেন তিনি, যেন সন্তান ও পরিবারের কাছে নিরাপদে ফিরতে পারেন।চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও রয়েছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।
এদিকে নেপালে ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি কয়েকজন পর্যটক নিখোঁজ হওয়ার খবরও সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত