প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
সিএমপি'র সার্বিক নিরাপত্তায় চট্টগ্রামে উদযাপিত হল ৫৫তম জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী (দ:)
মোহাম্মদ হায়দার আলী এম.এ,, ভ্রাম্যমান প্রতিনিধি:; ||
চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৫৫তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এতে প্রায় অর্ধকোটি মানুষ অংশগ্রহণ করেন।বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে জশনে জুলুসটি বের হয়।জুলুসটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা ও টাইগারপাসসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকেও পৃথক পৃথক জুলুস এসে মূল আয়োজনে যুক্ত হয়।রাহমাতুল্লিল আলামিন মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ, শান্তি, মানবতা ও অহিংসার বার্তা সামনে রেখে আয়োজিত এ জুলুসে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ অংশ নেন। এতে নেতৃত্ব দেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিএমপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়।সিএমপির সার্বিক নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ৫৫তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত