প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
হামজা-শমিত ছাড়া ডুলির প্রথম ক্যাম্প শুরু
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রথম অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে হামজা চৌধুরী, শমিত সোম ও তারিক কাজীসহ বিদেশি লিগে খেলা ছয় ফুটবলারকে ছাড়াই।ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির জন্য মঙ্গলবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে দেশের ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে বিদেশি লিগে থাকা ছয় ফুটবলার ক্লাবের ব্যস্ততা শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।প্রাথমিক দলে না থাকা বিদেশি লিগের খেলোয়াড়রা হলেন—হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, কিউবা মিচেল, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলাম।নির্বাচিত ফুটবলারদের বুধবার ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ডুলির অধীনে মাঠের অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার (২৭ আগস্ট)।নতুন মুখ সৌরভ দেওয়ান২৮ সদস্যের দলে একমাত্র নতুন মুখ সৌরভ দেওয়ান। বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমের দ্বিতীয় পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবর হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড।গোলরক্ষক বিভাগে রয়েছেন আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।আসিয়ান কাপ মিশনে বাংলাদেশদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ভারত নাম প্রত্যাহার করায় আমন্ত্রণ পেয়ে এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।অন্য গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের ডাগআউটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন কোচ ডুলি।বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দলগোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো।ডিফেন্ডার:
তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।মিডফিল্ডার:
জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ।
ফরোয়ার্ড:
রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন রাহুল।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত