প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
নলছিটি পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম খানকে দেখতে চায় তৃণমূল
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটি পৌরসভা ছাত্রদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা সাদ্দাম খানকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সিনিয়র নেতাদের হাত ধরে ছাত্ররাজনীতিতে যুক্ত হন নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাদ্দাম খান। এরপর দেড় দশকেরও বেশি সময় ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের বিভিন্ন সংকটময় সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন সাদ্দাম খান। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি রাজপথের কর্মসূচি থেকে পিছিয়ে যাননি।স্থানীয় নেতাকর্মীরা বলেন, সাদ্দাম খান সুসময়ের সুবিধাভোগী নেতা নন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবহেলা, অপমান ও নানা প্রতিকূলতা সহ্য করেও তিনি দলের আদর্শ ও কর্মসূচির সঙ্গে যুক্ত থেকেছেন। কোনো ব্যক্তিগত প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই সংগঠনকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।তাদের মতে, আন্দোলন-সংগ্রামের পাশাপাশি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগঠনের কর্মীদের পাশে থেকেছেন সাদ্দাম খান। সাবলীল বক্তা, মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন তরুণ নেতা হিসেবে নেতাকর্মীদের মধ্যেও তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি তৃণমূলের।স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের মতে, সুসময়ের পাশাপাশি দুঃসময়ে যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা প্রয়োজন। পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে দায়িত্ব দিলে নলছিটি পৌরসভা ছাত্রদল আরও সুসংগঠিত হবে বলে তারা মনে করেন।এ কারণে নলছিটি পৌরসভা ছাত্রদলের আগামী কমিটিতে সাদ্দাম খানের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ভূমিকা বিবেচনা করে তাকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়নের জন্য কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের প্রতি দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত