প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
বায়তুল মোকাররমে শুরু ১৫ দিনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা
চেকপোস্ট নিউজ, ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা।মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমের পূর্ব সাহানে এ অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা মানুষের মাঝে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।১৫ দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় থাকছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল, সেমিনার, কবিতা পাঠ, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং সিরাত স্মরণিকা প্রকাশ।এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জানায়, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিশিষ্ট আলেম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
আয়োজকদের আশা, এসব কর্মসূচির মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে পড়বে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত