প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রাকিব গাজী
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে।রাকিব গাজীর রাজনৈতিক পথচলা শুরু হয় বিএনপি ও সহযোগী সংগঠনের কঠিন সময়ের মধ্যে। ২০১৪ সালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন বলে জানান তার সহকর্মীরা।রাজনীতিতে যুক্ত হওয়ার পর বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে। সহকর্মীদের দাবি, বিভিন্ন সময়ে হামলা ও রাজনৈতিক চাপের মুখে পড়লেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে পিছিয়ে যাননি।২০১৬ সাল থেকে তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কর্মসূচিতে অংশ নেন তিনি।পরবর্তীতে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব গাজী। এ সময়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে কাজ করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততার কারণে পৌর ছাত্রদলের নেতৃত্বে তার নাম আলোচনায় এসেছে।রাকিব গাজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দলীয় নির্দেশনায় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কোনো পদ-পদবির আশায় নয়, রাজপথের একজন কর্মী হিসেবে সংগঠনের জন্য কাজ করেছি।
তিনি আরও বলেন, সংগঠন যদি আমাকে নলছিটি পৌর ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তাহলে অভিজ্ঞতা ও আদর্শকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত